ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ Logo সাংবাদিক মিহির দেবের মা আর নেই Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

হত্যাসহ ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ প্রদান করেন।

আদালতে আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট হৃদয় রহমান। এর আগে, গত বছরের নভেম্বর মাসেও আইভী এই মামলাগুলোতে জামিন পেয়েছিলেন, তবে পরবর্তী সময়ে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। এরপর নতুন করে তাকে ৫টি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছিল।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় আন্দোলন চলাকালে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সেলিনা হায়াৎ আইভী ওই মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আজ আদালত তার জামিন মঞ্জুর করায় সাবেক এই মেয়রের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

error:

হত্যাসহ ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

আপডেট সময় ০৪:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬