ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন: বারচান্দুরায় পারিবারিক কলহের মর্মান্তিক পরিণতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ফেরদৌস মিয়া (২৬) নামে এক যুবককে তার স্ত্রী কর্তৃক ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফেরদৌস মিয়ার সাথে তার স্ত্রী তাসলিমা আক্তারের দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন দুপুরে বিরোধ চরম আকার ধারণ করলে একপর্যায়ে তাসলিমা আক্তার তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা ফেরদৌসকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফেরদৌস মিয়া ঘাতক তাসলিমা আক্তারের চতুর্থ স্বামী বলে জানা গেছে। বাবার মৃত্যুর খবর পেয়ে নিহতের একমাত্র ছেলে মুজিব মিয়া চট্টগ্রাম থেকে বাড়িতে ছুটে আসেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্ত স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মাধবপুর থানার এসআই শাহানুর ইসলাম জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন: বারচান্দুরায় পারিবারিক কলহের মর্মান্তিক পরিণতি

আপডেট সময় ০৬:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬