ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ Logo মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত

গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

বাংলার খবর ডেস্ক নির্বাচনী আচরণবিধি পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ সতর্কবার্তা প্রদান করা হয়। সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক শেয়ার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। নির্বাচন কমিশনের মতে, এ কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচন কমিশন মনে করে, এ ধরনের আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ কারণে নির্বাচন-পূর্ব সময়ে ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আচরণবিধিমালা লঙ্ঘনের ধারাবাহিকতা থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে জরিমানা আরোপসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, এমনকি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তও আসতে পারে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা রিসিভ হয়নি।

নির্বাচন কমিশনের এই সতর্কবার্তাকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ

error:

গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

আপডেট সময় ০১:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬