ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরে টোল আদায়ের নামে প্রকাশ্য চাঁদাবাজি: উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষার অভিযোগ

বাংলা নিউজ হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় চালক ও সাধারণ যাত্রীদের দাবি, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে যানবাহন থেকে অর্থ আদায় করছে।

অনুসন্ধানে জানা যায়, পৌর এলাকার বিভিন্ন সড়কে ‘হাজী শাহ মোহাম্মদ মাহফুজ মিয়া ইজারাদার’ নাম সম্বলিত টোকেন দেখিয়ে যানবাহন ভেদে ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা আদায় করা হচ্ছে। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে (রিট পিটিশন নং ৪৬৪০/২০২২) পরিষ্কার বলা হয়েছে, নির্ধারিত টার্মিনাল ছাড়া সড়ক বা মহাসড়কের কোনো স্থানে টোল আদায় করা যাবে না। স্থানীয় সরকার বিভাগও এ বিষয়ে কঠোর নির্দেশনা জারি করলেও মাধবপুরে তার কোনো প্রতিফলন নেই।

ভুক্তভোগী চালক লোকমান মিয়া জানান, বিষয়টি নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাহিদ বিন কাসেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত হাজী শাহ মোহাম্মদ মাহফুজ মিয়া দাবি করেন, তিনি নিয়ম মেনেই কাজ করছেন। অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পৌর প্রশাসক ও ইউএনও জাহিদ বিন কাসেমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত প্রশাসনিক তদন্তের মাধ্যমে এই অবৈধ অর্থ আদায় বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরে টোল আদায়ের নামে প্রকাশ্য চাঁদাবাজি: উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষার অভিযোগ

আপডেট সময় ০৪:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬