ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ট্রাকভর্তি বালুর নিচে মিলল ৪০ লাখ টাকার ভারতীয় জিরা: বিজিবির অভিযান

বাংলা নিউজ ডেস্ক
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ট্রাকভর্তি বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এসব জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অবস্থান নেয়। রাত আনুমানিক ১টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়।

একই এলাকায় ভোররাত ৪টার দিকে আরও একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একই কায়দায় লুকিয়ে রাখা জিরার বস্তা জব্দ করে বিজিবি সদস্যরা। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত জিরার মোট মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। এসব পণ্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কাজ চলছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এমন কঠোর অবস্থান সবসময় অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ট্রাকভর্তি বালুর নিচে মিলল ৪০ লাখ টাকার ভারতীয় জিরা: বিজিবির অভিযান

আপডেট সময় ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬