ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

কুবির অর্থনীতি ক্লাবের নেতৃত্বে আসাদ-মাহফুজুল, নতুন কমিটি ঘোষণা

শাম্মী আক্তার আঁখি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও একাডেমিক উন্নয়ন ত্বরান্বিত করতে ‘অর্থনীতি ক্লাব’-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে আসাদ হোসাইনকে সাধারণ সম্পাদক এবং মাহফুজুল হককে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিভিন্ন উইংয়ে কোঅর্ডিনেটর মনোনীত করা হয়েছে। ডিবেট কোঅর্ডিনেটর হিসেবে মাইমুনা ইসলাম, স্পোর্টস কোঅর্ডিনেটর মিনহাজুল ইসলাম, ইএলসি (ELC) পদে সুমাইয়া তাহাসিন, সি অ্যান্ড এল (C&L) পদে নিলয় বড়ুয়া এবং কালচারাল পদে প্রমিতি এস বিশ্বাস প্রজ্ঞা দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কো-কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুস সাকিব (ডিবেট), মো. সারোয়ার হোসেন রিয়াদ (ইএলসি), মো. সাইদুল ইসলাম (সি অ্যান্ড এল) এবং জ্যোতি সাহা অর্পা (কালচারাল)। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শামিমুল ইসলাম এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।

বিভাগীয় প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের একাডেমিক সেমিনার, কর্মশালা, বিতর্ক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দও ক্লাবকে সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

কুবির অর্থনীতি ক্লাবের নেতৃত্বে আসাদ-মাহফুজুল, নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় ০৫:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬