ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরে তাহেরীর প্রচারণা ঘিরে হামলার গুজব ভুয়া

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমূলঘর গ্রামে আল্লামা মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরীর মোমবাতি প্রতীকের নির্বাচনী প্রচারণা ঘিরে সমর্থকের ওপর হামলার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিমূলঘর গ্রামে কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ, পরিকল্পিত হামলা কিংবা নির্বাচনী প্রচারণা বন্ধের ঘটনা ঘটেনি। আলোচিত ঘটনাটি একটি বিচ্ছিন্ন ও ব্যক্তিগত আচরণজনিত বিষয়, যার সঙ্গে কোনো রাজনৈতিক দল, নির্বাচন বা প্রচারণার সংশ্লিষ্টতা নেই।

গ্রামবাসীরা জানান, মোসাহিদ খান নামের একজন ব্যক্তি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। অতীতেও গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে তার অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের কাছে পূর্বপরিচিত বিষয়।

এ বিষয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ-এর ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়ন শাখার সদস্য সচিব এবং আহলে সুন্নত ওয়াল জামাত, মাধবপুর উপজেলা শাখার সদস্য মো. শুয়েব মীর বলেন, “সত্য-মিথ্যা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অনৈতিক এবং শাস্তিযোগ্য অপরাধের শামিল। এতে গ্রামের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।”

তিনি আরও বলেন, “আমি নিজেও আহলে সুন্নত ওয়াল জামাতের সঙ্গে যুক্ত। কিন্তু কোনো সংগঠনের নাম ব্যবহার করে মিথ্যা প্রচার বা অন্যায়কে সমর্থন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তবে ঘটনাটির নিন্দা জানিয়ে তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন হলেও ভবিষ্যতে যেন এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে সবাইকে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরে তাহেরীর প্রচারণা ঘিরে হামলার গুজব ভুয়া

আপডেট সময় ০১:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬