ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহত, দগ্ধ অন্তত ২৫ জন

বাংলার খবর ডেস্ক , রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন, যাদের ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে আকাশ থেকে বিমানটি কলেজ এলাকায় পড়ে গেলে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। আগুনে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের ভিডিও। যদিও এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানে একমাত্র পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিমানটি পড়ামাত্র ভয়াবহ আগুন ধরে যায়। একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, তারা ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধার কাজে সহায়তায় যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী এবং ২ প্লাটুন বিজিবি।

দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং জনগণকে শান্ত থাকতে আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহত, দগ্ধ অন্তত ২৫ জন

আপডেট সময় ০৩:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫