ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

লাখাইয়ের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রয়াসের ডাক দিলেন সংসদ সদস্য জি কে গউছ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

লাখাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। বক্তব্যের শুরুতেই তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লাখাইয়ে কোনো ধরনের অবৈধ তদবির চলবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করার নির্দেশ দেন তিনি।

সংসদ সদস্য বলেন, তিনি দীর্ঘদিন মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। উন্নয়ন কাজে কেউ বাধা সৃষ্টি করলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার ফোন নম্বর সবার জন্য উন্মুক্ত।

উপজেলার উন্নয়নে তিনি একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন। লাখাইকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি মৎস্য সম্পদ বৃদ্ধি করতে নদী-নালা ও খাল-বিল খনন করে অভয়াশ্রম গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নির্দিষ্ট সিডিউল মেনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন, বামৈ ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা এ কে এম আব্দুস শাহেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম এবং পিআইও রফিকুল ইসলাম রাকিবসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা লাখাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

লাখাইয়ের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রয়াসের ডাক দিলেন সংসদ সদস্য জি কে গউছ

আপডেট সময় ১০:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬