ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

বাহুবলে ক্লিন ইমেজের প্রশাসক চান এলাকাবাসী: আলোচনায় আলমগীর খাঁন রানা

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের সম্ভাবনাকে ঘিরে স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় একজন সৎ, দক্ষ ও ‘ক্লিন ইমেজ’-এর ব্যক্তিত্বকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান বাহুবলবাসী।

এলাকাবাসীর একটি বড় অংশের মতে, সাবেক ছাত্রনেতা ও তরুণ প্রজন্মের পরিচিত মুখ মোঃ আলমগীর খাঁন রানা এই পদের জন্য একজন যোগ্য প্রার্থী। দীর্ঘদিন ধরে বাহুবলের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রানা একজন সফল ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত। স্থানীয় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শালিস বিচারে সম্পৃক্ত থেকে তিনি সাধারণ মানুষের আস্থা ও সুনাম অর্জন করেছেন।

স্থানীয়রা জানান, আলমগীর খাঁন রানার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের কোনো বিতর্ক বা অভিযোগ নেই। একটি শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা এই ব্যক্তিত্ব ন্যায়-নীতি ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী। এলাকার উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করতে তাঁর মতো গ্রহণযোগ্য ব্যক্তির প্রয়োজনীয়তা দেখছেন সমর্থকরা।

তবে সচেতন মহলের অভিমত, উপজেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ার। কর্তৃপক্ষ যোগ্যতা, অভিজ্ঞতা ও সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাহুবলবাসীর মূল প্রত্যাশা—যিনিই দায়িত্বে আসুক, তিনি যেন নিরপেক্ষভাবে উপজেলার উন্নয়নে কাজ করেন এবং জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট হন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

বাহুবলে ক্লিন ইমেজের প্রশাসক চান এলাকাবাসী: আলোচনায় আলমগীর খাঁন রানা

আপডেট সময় ০৪:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬