ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক
হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে

বাইকের বডির ভেতর লুকানো ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ ১ জন আটক

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মোটরসাইকেলের বডির ভেতর লুকিয়ে পরিবহনকালে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ২টি এ্যাপাচি মোটরসাইকেলসহ ১ জন আসামিকে আটক করেছে। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৩ লক্ষ ৯৩ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল সীমান্তের শূন্য লাইন হতে প্রায় ৮০০ গজ ভেতরে উরিষ্যা লাইন এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় দুটি মোটরসাইকেলকে সন্দেহজনকভাবে দেখতে পায়। সিগন্যাল দিলে দুইজন দ্রুত মোটরসাইকেল ফেলে চা–বাগানের ভেতরে দৌড় দেয়। এসময় বিজিবির টহল দল ধাওয়া করে ঘটনাস্থল থেকেই একজনকে আটক করে।

পরে ফেলে যাওয়া দুইটি মোটরসাইকেল তল্লাশি করে বাইকের বডির ভেতর ও আসনের নিচে লুকানো অবস্থায় ভারতীয় ইস্কফ সিরাপের ১৯৬ বোতল পাওয়া যায়। আটক ব্যক্তির নাম মোঃ জুয়েল মিয়া (৩৫), পিতা: মোঃ ছুবুর মিয়া, গ্রাম: এক্তিয়ারপুর, ডাকঘর: তেলিয়াপাড়া, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

আটক মাদকদ্রব্য, দুইটি মোটরসাইকেল ও আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় সোপর্দের কার্যক্রম চলছে। পাশাপাশি অন্যান্য চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রকে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে

বাইকের বডির ভেতর লুকানো ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ ১ জন আটক

আপডেট সময় ১১:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫