ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ৫টি ট্রাক তল্লাশিতে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক বিশেষ অভিযানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্যসহ পাঁচটি ট্রাক জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির টহল দল জানতে পারে, চুনারুঘাট ও সাতছড়ি রোড দিয়ে ভারতীয় পণ্য ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হবে। এরপর ২০ নভেম্বর মাধবপুর উপজেলার চুনারুঘাট–সাতছড়ি রোডের তেলিয়াপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে দিন-রাত একাধিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন ট্রাকগুলোকে থামিয়ে তল্লাশি করে দেখা যায়—পাথর, বালি ও ইটের টুকরোর নিচে অভিনব কায়দায় লুকানো ছিল ভারতীয় চোরাই পণ্য। বিজিবি তাৎক্ষণিকভাবে ৫টি ট্রাক ও পিকআপসহ সকল পণ্য জব্দ করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে। প্রতিটি অভিযানই জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চোরাচালানী চক্র শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জনসাধারণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি

error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ৫টি ট্রাক তল্লাশিতে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

আপডেট সময় ০৯:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫