ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার, বিশেষ প্রটোকলের ব্যবস্থা Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত Logo মাধবপুরে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ১২ প্লাটুন মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় Logo চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

চুনারুঘাটে হোসেন আলী মীর গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে মারধর ও গুরুতর আহত করার অভিযোগে হোসেন আলী মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গ্রেপ্তার হোসেন আলী মীর কালিশিরী গ্রামের মৃত আতাব উল্লা মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট দুপুরে হোসেন আলী মীর তার ছোট ভাই আকবর আলী মীরের জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় আকবর আলী মীরের স্ত্রী আরিফা আক্তার বাধা দিলে তাকে হোসেন আলী মীর ও তার পরিবারের লোকজন মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি আরিফা আক্তারকে মারধর থেকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আরিফা আক্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে গভীর রাতে চুনারুঘাট-বাল্লা সড়ক এলাকা থেকে হোসেন আলী মীরকে আটক করে পুলিশ।

কালিশিরী গ্রামের বাসিন্দা ও প্রবীণ মুরুব্বি চান মিয়া লস্কর অভিযোগ করে বলেন, হোসেন আলী মীরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্থানীয়দের হয়রানি, জমি দখল এবং বিভিন্ন মামলায় জড়ানোর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আদালতে জাল দলিল, প্রতারণা ও জবরদখলসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, হোসেন আলী মীরের বিরুদ্ধে এলাকার বিভিন্ন ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে মামলা করার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে মতলব মীর, হাজী মনসুব উল্লা, আকবর আলী, আক্কাস আলী, অ্যাডভোকেট এমরান লস্কর, কাদির মিয়া, আবুল মীর ও রহমত আলী মীরসহ আরও অনেকে রয়েছেন বলে স্থানীয়রা জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে হোসেন আলী মীরের বক্তব্য জানা যায়নি।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

error:

চুনারুঘাটে হোসেন আলী মীর গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

আপডেট সময় ০১:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬