
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোছা. কুলসুমা আক্তার।
সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান। নির্বাচিত হলে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
কুলসুমা আক্তার সমাজসেবক বরজু মিয়ার স্ত্রী। মানুষের সেবায় নিজেকে আরও সম্পৃক্ত করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
কুলসুমা আক্তার বলেন, “আমি এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শুনে কাজ করতে চাই। সুযোগ পেলে নারী ও শিশুদের কল্যাণসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব।”
তিনি নির্বাচনে এলাকার সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বাংলার খবর ডেস্ক : 



















