ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার, বিশেষ প্রটোকলের ব্যবস্থা Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত Logo মাধবপুরে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ১২ প্লাটুন মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় Logo চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলার খবর ডেস্ক

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, তাঁর পরিবার ও স্বজনদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা রয়েছে।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ।

আদালতের আদেশের আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন মনিরুল ইসলামের স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তাঁর শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।

এর আগে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন আদালতে জমা দেন।

দুদকের আবেদনের তথ্য অনুযায়ী, মনিরুল ইসলামের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড রয়েছে। তাঁর স্ত্রী সায়লা ফারজানার পাঁচটি হিসাবে জমা রয়েছে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা।

মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে রয়েছে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা। আর শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে থাকা ২৭টি হিসাবে জমা রয়েছে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা।

দুদকের আদালতে দাখিল করা প্রতিবেদনে মনিরুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা আত্মসাৎ, জঙ্গিবাদ দমনের অজুহাতে ‘কুয়েত সোসাইটি ফর রিলিফ’ ও ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল’ নামের দুটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ও স্বজনদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে তাঁদের অবৈধভাবে অর্থ অর্জন এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হওয়ার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক।

দুদকের আশঙ্কা, অভিযুক্ত ব্যক্তিরা ব্যাংকে জমা থাকা অর্থ তুলে বিদেশে পাচারের চেষ্টা করছিলেন। অর্থ সরিয়ে নেওয়া হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে—এমন যুক্তিতে জরুরি ভিত্তিতে হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন জানানো হয়। এসব অভিযোগের বিষয়ে আদালতের আদেশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ; অভিযোগগুলো তদন্তসাপেক্ষে প্রমাণিত হতে হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

error:

সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট সময় ১১:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬