ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত Logo মাধবপুরে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ১২ প্লাটুন মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় Logo চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল Logo শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo শারদীয় দুর্গোৎসবে আন্দিউড়াবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী

লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা

লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎসবকালীন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে গঠন করা হয়েছে একটি মনিটরিং সেল। এ ছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি তদারকি করা হবে। উপজেলা বিএনপির পক্ষ থেকেও একটি স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।

সভায় আরও জানানো হয়, পূজার পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গানবাজনা করা যাবে। তবে মাদক সেবন ও ডিজে গান বাজানো নিষিদ্ধ থাকবে।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ আজম এবং পূজা উদযাপন ফ্রন্টের অপূর্ব চন্দ্র দেবসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা।

সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

error:

লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬