ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

সারাদেশের ন্যায় হবিগঞ্জের লাখাইয়েও প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ ও কৃষি প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তন থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকেরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ডক্টর এম. আক্তার আহাদ স্বপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ এবং করাব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় কৃষকদের একাংশ।

অনুষ্ঠান শেষে উপজেলার ৯৭০ জন কৃষককে প্রতীকীভাবে ‘কৃষক কার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি প্রথম পর্যায়ে ৭৩৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রণোদনার অর্থ কৃষকদের মোবাইল নম্বরে পাঠানো হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি কৃষিসেবা ও প্রণোদনা আরও সরাসরি ও স্বচ্ছভাবে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, বীমা, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্য রয়েছে। এ কার্যক্রমকে ঘিরে লাখাই উপজেলার কৃষকদের মধ্যেও আগ্রহ দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

error:

লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ

আপডেট সময় ০৯:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬