ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত Logo মাধবপুরে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ১২ প্লাটুন মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় Logo চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল Logo শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo শারদীয় দুর্গোৎসবে আন্দিউড়াবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী Logo ডিএনসিসি বনানী সুপার মার্কেট নির্বাচন: যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন লাখাইয়ের মহসিন আলম

লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সচেতনতামূলক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম মোল্লা তাজ। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ইভটিজিং, মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে লাখাই থানার ওসি শরিফ আহমেদ বলেন, জনকল্যাণমুখী পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ কাজ করছে। মাদক, জুয়া ও অপরাধের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। এ জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি তাজুল ইসলাম মোল্লা তাজ এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের সভা সমাজ থেকে অপরাধ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা শেষে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য

error:

লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬