ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত Logo মাধবপুরে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ১২ প্লাটুন মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় Logo চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল Logo শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo শারদীয় দুর্গোৎসবে আন্দিউড়াবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য গুরুতর আহত

বাংলার খবর ডেস্ক

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে আটক ব্যক্তিদের সহযোগীরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এ সময় ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা গেছে। ভিডিওগুলোতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা যায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। এরপর তাঁদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

ওসি আরও জানান, আটক দুজনকে ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জয়নাল আবেদীন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

error:

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য

আপডেট সময় ০৯:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬