ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

১৫ আগস্ট বিয়ে করার জন্য আমার চাকরি চলে গেছে

বাংলার খবর ডেস্কঃ
সম্প্রতি চাকরিচ্যুত বিজিবি সদস্যরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা অভিযোগ করেছেন, তৎকালীন সরকার সামান্য অজুহাতে তাদের চাকরি থেকে বহিষ্কার করেছে।

চাকরিচ্যুত এক সদস্য বলেন, “আমাকে বলা হয়েছিল, আপনি ১৫ আগস্ট বিয়ে করেছেন—এটাই আপনার চাকরি যাওয়ার অন্যতম কারণ।” বিক্ষোভে অংশ নেওয়া সদস্যদের ভাষ্য অনুযায়ী, তৎকালীন সরকার বিজিবিকে পঙ্গু করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। তারা দাবি করেন, অনেক সদস্যকে দাড়ি রাখার কারণে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।

যারা দেশপ্রেমিক ও ভারতবিরোধী মনোভাব পোষণ করতেন, তাদেরও তুচ্ছ অজুহাতে চাকরি হারাতে হয়েছে।

এক চাকরিচ্যুত সদস্য অভিযোগ করে বলেন, “আমাদের অনেককে জোরপূর্বক দাড়ি কাটিয়ে হেনস্থা করা হয়েছে।” তারা আরও দাবি করেন, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ ছিল পূর্বপরিকল্পিত, এবং তৎকালীন সরকার দেশপ্রেমিক সৈন্যদের দুর্বল করতে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

এক চাকরিচ্যুত সৈনিক বলেন, “আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়া সব জায়গায় চাকরিতে পুনর্বহালের সুপারিশের জন্য গিয়েছিলাম। কিন্তু সবাই এক বাক্যে বলেছে, ১৫ আগস্ট বিয়ে করা আমার অপরাধ ছিল।” সমাবেশ শেষে চাকরিচ্যুত বিজিবি সদস্যরা ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে বহিষ্কৃত দেশপ্রেমিক সৈনিকদের পুনর্বহালের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি

error:

১৫ আগস্ট বিয়ে করার জন্য আমার চাকরি চলে গেছে

আপডেট সময় ০৮:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫