ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩৬.৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯। শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে একটি অফ হোয়াইট রঙের নোয়া গাড়ি থামালে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হয়, আরেকজন পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ৩৬.৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৩)। তার বাড়ি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুতিয়াখালিতে। তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে।

গ্রেফতারকৃত ইব্রাহিম স্বীকার করেছেন যে, তিনি ও পলাতক ব্যক্তি মিলে গাঁজা পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত।

র‍্যাব-৯ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১২:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫