ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

শায়েস্তাগঞ্জ রেল ব্রিজে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার সকাল ১০টা ৫৭ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের কাছে খোয়াই নদীর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানিয়েছেন, বিকল হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে পৌঁছালে তার ইঞ্জিন ব্যবহার করে পারাবত ট্রেনকে ফিরিয়ে আনা হবে। এতে প্রায় ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।

পারাবত এক্সপ্রেসের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, “শায়েস্তাগঞ্জ ছেড়ে খোয়াই নদী পার হওয়ার পর হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখি দুটি ফিউজ পুড়ে গেছে এবং ফ্যান ঘোরা বন্ধ হয়ে গেছে। ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।” তিনি আরও জানান, ফিউজ পরিবর্তনের জন্য মেকানিকেল টিম প্রয়োজন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

শায়েস্তাগঞ্জ রেল ব্রিজে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০১:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫