ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে মাদকসেবনের দায়ে তিন জনকে জেল-জরিমানা

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর এলাকায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে রিয়াজনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে মো. জিলু মিয়া (৩৫), রিয়াজনগর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৪৫) এবং একই গ্রামের মৃত শাহেদ মিয়ার ছেলে মো. রুয়েল মিয়া (৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনেরত অবস্থায় তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. দুলাল মিয়াকে ৪ হাজার টাকা, মো. রুয়েল মিয়াকে ১ হাজার টাকা এবং মো. জিলু মিয়াকে ১ হাজার টাকা অর্থদণ্ডসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে মাদকসেবনের দায়ে তিন জনকে জেল-জরিমানা

আপডেট সময় ০৭:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫