ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

অলিপুরে হাইওয়ে পুলিশের উদ্যোগে সুশৃঙ্খল ও নিরাপদ সড়ক গড়ার আহ্বান

বাংলার খবর ডেস্কঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে “সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে পরিবহন মালিক–শ্রমিক–যাত্রী এবং মহাসড়ক সংলগ্ন বাজার সংশ্লিষ্টদের সচেতনতা” শীর্ষক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এবং সঞ্চালনা করেন সার্জেন্ট সম্রাট।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস–দক্ষিণ) পিপিএম (সেবা) রখফার সুলতানা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস এবং হবিগঞ্জ সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ শহিদুল হক মুন্সি।

এছাড়া উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ-এর ডিজিএম (অব.) মেজর মোঃ আল আমিন কবির, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, ইন্ডাস্ট্রিয়াল থানার ওসি, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, অলিপুর বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকেই হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে হাইওয়ে পুলিশ পরপর তিনটি অভিযানে প্রায় ৫০ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে, যা সিলেট রিজিয়ন সৃষ্টির পর এক মাসে সর্বোচ্চ চোরাচালান জব্দের রেকর্ড।

প্রধান অতিথি ডিআইজি রখফার সুলতানা খানম বলেন, “হাইওয়ে ব্যবহারকারী সকলকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।” তিনি আরও বলেন, “সবার সহযোগিতা ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়।” শেষে তিনি উপস্থিত সবাইকে হাইওয়ে পুলিশের সঙ্গে একযোগে কাজ করে একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

অলিপুরে হাইওয়ে পুলিশের উদ্যোগে সুশৃঙ্খল ও নিরাপদ সড়ক গড়ার আহ্বান

আপডেট সময় ১০:৪৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫