ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় চকলেট ও প্রসাধনী জব্দ

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের তৎপরতায় আবারও আটক হলো বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও প্রসাধনী সামগ্রী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে এই অভিযান চালানো হয়।

হাইওয়ে থানার এসআই তমাল সরকারের নেতৃত্বে ঢাকামুখী এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান (রেজিঃ ঢাকা মেট্রো অ-১৩-১০০২) তল্লাশি করে পাওয়া যায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট, স্নিকার্স, প্যাট্রন, স্কিনশাইনসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চকলেট ও প্রসাধনী সামগ্রী।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা। এ সময় কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহিম (৪০) ও হেলপার সৌরভ (১৯) কে আটক করে পুলিশ। তারা যথাক্রমে নোয়াখালীর বেগমগঞ্জের ও শরীয়তপুরের জাজিরা উপজেলার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়, জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্তকারী অবৈধ পণ্য প্রবাহ রোধেও কাজ করছে। শায়েস্তাগঞ্জের আজকের অভিযান সেই দায়িত্ববোধেরই স্পষ্ট প্রমাণ।”

তিনি আরও বলেন, পাচারচক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং হাইওয়ে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে।

স্থানীয় সচেতন মহল হাইওয়ে পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেছে, এমন অভিযান অব্যাহত থাকলে সড়কপথে অবৈধ পণ্যের প্রবাহ অনেকটাই কমে আসবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় চকলেট ও প্রসাধনী জব্দ

আপডেট সময় ১২:৪৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫