ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

Oplus_16908288

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ
সকালে শায়েস্তাগঞ্জ রেল ব্রিজে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে রোববার দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে আন্তঃনগর পাহাড়িকা ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কিছুক্ষণ পর পারাবত এক্সপ্রেসকেও গন্তব্যে পাঠানো হয়।

ঘটনার সূত্রপাত হয় সকাল ১০টা ৫৭ মিনিটে, যখন ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস খোয়াই নদীর ব্রিজ অতিক্রমকালে ইঞ্জিন বিকল হয়ে যায়। চালক আবু জাফর সিদ্দিকী জানান, চলন্ত অবস্থায় দুটি ফিউজ জ্বলে যায় এবং ফ্যান বন্ধ হয়ে যায়, ফলে ইঞ্জিন অচল হয়ে পড়ে। সমস্যার সমাধানে মেকানিকেল টিমকে খবর দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, বিকল হওয়া ইঞ্জিন উদ্ধার করে ফেরত আনা হয়েছে। দুপুর ২টা ৫ মিনিটে পাহাড়িকা ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কিছুক্ষণ পর পারাবত এক্সপ্রেসও পুনরায় যাত্রা শুরু করে।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৩:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫