ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে? Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০%

নেপালের সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলার খবর ডেস্ক:
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তার সুপারিশে নেপালের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়ে আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল জানান, শুক্রবার রাতে প্রধানমন্ত্রী সুপারিশ করলে সংসদ ভেঙে দেওয়া হয়। নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৫ মার্চ।

এর আগে স্থানীয় সময় রাত ৯টার দিকে শপথ নেন সুশীলা কার্কি। তার নেতৃত্বে গঠিত ছোট মন্ত্রিসভা ছয় মাসের জন্য কাজ করবে এবং এই সময়ের মধ্যেই নতুন নির্বাচন আয়োজন করবে। এভাবে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী হলেন তিনি।

২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত তিনি নেপালের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের তরুণ প্রজন্ম। সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে কয়েকজন নিহত হন। এরপর দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা অলি। পরবর্তীতে বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনে হামলা চালান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক

error:

নেপালের সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট সময় ১১:০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫