ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

লাখাইয়ে অগ্নিকাণ্ডের ৬ দিন পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা

Oplus_16908288

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চোখে এখনো সেই দুঃস্বপ্নের ছাপ। গত ১১ সেপ্টেম্বর রাতে ভয়াল আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১১টি দোকান, যেখানে কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি হয়। বাজারের ইতিহাসে এমন বড় অগ্নিকাণ্ড আগে কখনো ঘটেনি। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেও ব্যবসায়ীরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন।

সবকিছু হারিয়েও দমে যাননি হোমিওপ্যাথিক চিকিৎসক ও সাংবাদিক আশীষ দাশগুপ্ত। তার ফার্মেসি ভস্মীভূত হওয়ার পর অগ্নিকাণ্ডের ছয় দিন পর তিনি লাখাই বাজারের হাজী শহিদুল হকের পুকুরপাড়ে একটি ছোট ঘরে আবার ব্যবসা শুরু করেছেন। কয়েকটি মাত্র ওষুধের বোতল নিয়ে নতুনভাবে পথচলা শুরু করেছেন তিনি।

আশীষ দাশগুপ্তের এই সাহসী উদ্যোগ অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। আহাজারি আর ক্ষতির মাঝেও তারা আবারও ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এক সপ্তাহ আগেও যেখানে লক্ষাধিক টাকার মালামাল ছিল, এখন সেখানে সামান্য কিছু জিনিস দিয়ে নতুন সূচনা করতে হচ্ছে।

লাখাই বাজারের মানুষের কাছে এই ঘুরে দাঁড়ানোর গল্প এক নতুন আশার আলো হয়ে উঠেছে। তারা দেখিয়ে দিচ্ছেন, আগুন সম্পদ পুড়িয়ে দিতে পারে, কিন্তু মনোবল ও দৃঢ় ইচ্ছাশক্তিকে ভাঙতে পারে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ

error:

লাখাইয়ে অগ্নিকাণ্ডের ৬ দিন পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা

আপডেট সময় ০৬:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫