ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

ঢাকায় মাধবপুর উপজেলা আ.লীগ নেতা আপন গ্রেপ্তার

বাংলার খবর ডেস্ক : রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া জানান, আপন মিয়া দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী একটি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, ডিএমপির মিরপুর মডেল থানায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর ছিল ৩৭। সেখানে দণ্ডবিধির ৩০২, ১৪৯, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

মোহাম্মদ আপন মিয়ার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে। তার বাবার নাম আমীর হোসেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং পূর্বে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, তার গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল হবে। এদিকে এলাকায় তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ন্যায়বিচারের স্বার্থে যেকোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

ঢাকায় মাধবপুর উপজেলা আ.লীগ নেতা আপন গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫