ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক

স্টাফ রিপোর্টার : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমানকে পাসপোর্ট ছাড়া ফ্লাই করায় জেদ্দা বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে হোটেলে নেওয়া হয় এবং সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হয়।

সূত্র জানায়, বোয়িং ৭৭৭ উড়োজাহাজের এই পাইলটের বিরুদ্ধে অতীতেও নানা ঘটনার অভিযোগ রয়েছে। বিমানে জবাবদিহিতার অভাব থাকায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ উঠেছে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইট পরিচালনার সময় ক্যাপ্টেন ফজল মাহমুদ দোহা বিমানবন্দরে পাসপোর্ট ছাড়া আটক হয়েছিলেন। এছাড়া গত ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করায় লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক হন।

এ বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. সাফিকুর রহমান পরিচালক ফ্লাইট অপারেশনের সাথে যোগাযোগ করতে বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক

আপডেট সময় ০৭:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫