ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Oplus_16908288

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লার শামিমা আক্তার (৪০) ও তার চার বছরের ছেলে তকি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শামিমা আক্তার তার ছেলে তাকিকে নিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, দিনারপুর কলেজের সামনে প্রায়ই দুর্ঘটনা ঘটে। জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও বাস্তবায়ন হয়নি। ফলে বারবার প্রাণহানি ঘটছে।

নিহত মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় ০২:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫