ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

ইউএনও’র বিচক্ষণতায় সমাধান: ঘোলডুবা হাই স্কুলে ফিরলেন প্রধান শিক্ষক

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা হাই স্কুলের দীর্ঘদিনের জটিল সমস্যা সমাধান হলো উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) আন্তরিক উদ্যোগ ও বিচক্ষণতার ফলে। অবশেষে এক বছর পর স্বপদে ফিরলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন।

জুলাই আন্দোলনের সময় ছাত্রদের চাপের মুখে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। দীর্ঘ এক বছর চেষ্টা করেও বিদ্যালয়ে ফিরতে পারেননি। এদিকে নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার মানও অবনতির দিকে যাচ্ছিল।

বর্তমান ইউএনও দায়িত্ব নেওয়ার পর থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক করেও সমাধান সম্ভব হয়নি। অবশেষে গত মঙ্গলবার ইউএনও কার্যালয়ে প্রায় ৪ ঘণ্টাব্যাপী আলোচনায় সকলের ঐকমত্যে কামাল উদ্দিনের স্বপদে ফেরা নিশ্চিত হয়।

অংশগ্রহণকারীরা জানান, ইউএনও’র আন্তরিকতা, মহৎ উদ্যোগ এবং দূরদর্শিতার কারণেই এ সমস্যার সমাধান সম্ভব হয়েছে। তিনি সময় দিয়েছেন, কথা শুনেছেন এবং ভালোবাসা দিয়ে অভিমান ভেঙে সমঝোতায় এনেছেন সবাইকে।

ইউএনও বলেন, “এটা শুধু আমার কৃতিত্ব নয়, সবার সদিচ্ছা ও সহযোগিতার ফলেই সমাধান সম্ভব হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে তিন সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে ইন্টার্নাল অডিট হবে এবং অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি শিক্ষার পরিবেশ উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

ইউএনও’র বিচক্ষণতায় সমাধান: ঘোলডুবা হাই স্কুলে ফিরলেন প্রধান শিক্ষক

আপডেট সময় ০১:৩৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫