ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মধ্যরাতে উবার চালককে মারধর করে পুলিশের হাতে গ্রেপ্তার নোবেল

বাংলার খবর ডেস্ক, ঢাকা

পুনরায় বিতর্কে জড়ালেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় এক উবার চালককে মারধর করার অভিযোগে তাকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

থানার ওসি সাজ্জাদ রোমান জানান, নোবেলকে রাতেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনার বিস্তারিত শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় নোবেল কল্যাণপুরের হাবুলের পুকুরপাড় এলাকায় একটি উবার ভাড়া করে যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী সালসাবিল। গন্তব্যে পৌঁছানোর পর নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। শুরু করেন গালিগালাজ ও উদ্ভট আচরণ। একপর্যায়ে চালক আকবর হোসেনের সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে মারধর করেন তিনি।

চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নোবেলকে আটক করে।

প্রসঙ্গত, সম্প্রতি এক নারী নির্যাতনের মামলায় কারাবরণ করেন নোবেল। পরে মামলার বাদী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে সেই মামলা নিষ্পত্তি হয়। তবে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই শিল্পীর।

মদ্যপ অবস্থায় জনসম্মুখে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্তরাও। সামাজিক মাধ্যমে এই ঘটনাটি নিয়ে চলছে তীব্র সমালোচনা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মধ্যরাতে উবার চালককে মারধর করে পুলিশের হাতে গ্রেপ্তার নোবেল

আপডেট সময় ১২:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫