ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার এক মাসের কারাদণ্ড

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ,চৌধুরী বাজারের একটি জমি উচ্ছেদ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসকসহ চার সরকারি কর্মকর্তাকে এক মাস করে সিভিল কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন—হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকায় আব্দুল হামিদের মালিকানাধীন জমিতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। অথচ তখন ওই জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা ছিল। পরে ২০০৮ সালের ১০ আগস্ট জমির মালিক আদালতে মামলা দায়ের করেন।

১৭ বছর পর রায়ে বলা হয়, অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় একতরফা রায় দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে জমি ফেরত না দিলে আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া যাবে। পাশাপাশি, আব্দুল হামিদকে জমি বুঝিয়ে দিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ২১ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও জানান, অভিযুক্তরা অপরাধমূলক কাজ করেননি বিধায় তাদের খাবার সরকারি খরচে দিতে হবে। রায় কার্যকরের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশও দেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার এক মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৭:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫