ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

পুলিশের ৯ কর্মকর্তাকে রদবদল

বাংলার খবর ডেস্ক,বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের ৯ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তিনজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

শনিবার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামানকে বদলি করা হয়েছে কুড়িগ্রামে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদকে পদায়ন করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তে। অন্যদিকে, পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পদায়ন করা হয়েছে সদরদপ্তরেই।

এছাড়া, সহকারী পুলিশ সুপারদের মধ্যে রয়েছেন—এপিবিএনের মো. আবদুল হাদী, যিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন সিআইডিতে। ডিএমপির এসি মো. তানভীর রহমান বদলি হয়েছেন বগুড়ার গাবতলী সার্কেলে। ডিএমপির এসি রাজিব গাইনকে পাঠানো হয়েছে এপিবিএনে।

সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুন দায়িত্ব নিচ্ছেন খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি)। র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে পদায়ন করা হয়েছে বগুড়ার আদমদিঘী সার্কেলে। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে র‌্যাবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এই রদবদল অবিলম্বে কার্যকর হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

পুলিশের ৯ কর্মকর্তাকে রদবদল

আপডেট সময় ০৮:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫