ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

লাখাইয়ে জসনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে জসনে জুলুসের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত লাখাই উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল থেকে বের হওয়া র‌্যালিটি কালাউক মেইন রোড থেকে শুরু হয়ে উপজেলা এলিপ্যান্ড মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সুন্নি জনতা ও সাধারণ মুসল্লিরা র‌্যালিতে অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত লাখাই উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল খালেক। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাশিদ মিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়া, সভাপতি হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল্লামা মুফতি রফিকুল ইসলাম, সুপার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা; মাওলানা আল্লামা শহিদুল ইসলাম, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদী। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও শিক্ষা তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল

error:

লাখাইয়ে জসনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫