ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নবীগঞ্জে বিষয়টি মীমাংসার জন্য প্রশাসনের সালিশ কমিটি গঠন

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ

নবীগঞ্জে সম্প্রতি সংঘটিত স্মরণকালের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সালিশি প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংঘর্ষে নিহতদের প্রতি শোক প্রকাশ, একটি উপদেষ্টা কমিটি ও ২২ সদস্যবিশিষ্ট সালিশি কমিটি গঠন, আগামী ৫ দিনের মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন এবং দ্রুত শান্তি-শৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গঠিত উপদেষ্টা কমিটিতে ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, জামায়াতে ইসলামীর নেতা মোঃ শাহজাহান আলী, ডা. আবুল ফতেহ ফাত্তাহ, আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মৌলানা আসজদ আহম, মজিবুর রহমান চৌধুরী শেফু ও সৈয়দ মতিউর রহমান পেয়ারা।

সালিশি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মনসুর আলী খান, এডভোকেট মোঃ আবুল ফজল, মোঃ ফখরুল ইসলাম কালাম, মোঃ খালেদ আহমদ পাঠান, মাওলানা আশরাফ আলী, সরফরাজ আহমদ চৌধুরী, সৈয়দ খালেদুর রহমান, মাওলানা নুরুল হক, মোঃ আবুল হোসেন জীবন, মোঃ বজলুর রশিদ, শেখ ছাদিকুর রহমান শিশু, মোঃ শিহাব আহমদ চৌধুরী, মাওলানা শোয়াইবুর রহমান, এডভোকেট মুদ্দত আলী, মোঃ সাইদুল হক চৌধুরী সাদিক, মাস্টার সোহেল আহমদ, অধ্যক্ষ সোহেল আহমদ, মোঃ এহসান হাদী রুম্মান, মোঃ আব্দুল বারিক রনি, ডাঃ শাহ আবুল খায়ের, শফিকুর রহমান ও এস.আর. চৌধুরী সেলিম। সভা শেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে সংশ্লিষ্টদের একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নবীগঞ্জে বিষয়টি মীমাংসার জন্য প্রশাসনের সালিশ কমিটি গঠন

আপডেট সময় ১২:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫