ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জ উপজেলা বিএনপির প্রথম সভায় জিকে গউছ আওয়ামী দোসরদের কমিটিতে স্থান নেই

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নব-নির্বাচিত নবীগঞ্জ উপজেলা কমিটির প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ছালামতপুর হাজারী কমিটি সেন্টারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গউছ। সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, শাহ দ্বারা আলী, এডভোকেট জালাল আহমদ, উপজেলা যুবদল সভাপতি মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়াসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জি. কে. গউছ বলেন—
“আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই তারা ছোবল দেবে। দলের মধ্যে কোনো ফাটল বা বিভক্তি চাই না। দলের ঐক্য রক্ষা করাই আমাদের মূল শক্তি। বিএনপির জন্য তারেক রহমান ও বেগম খালেদা জিয়া ছাড়া কেউ অপরিহার্য নয়। যারা অতীতে আন্দোলনে ছিলেন না, জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করেননি কিংবা নৌকার পক্ষে কাজ করেছেন, তারা দলের প্রকৃত শুভাকাঙ্ক্ষী নন, সুবিধাবাদী। আওয়ামী দোসরদের জন্য দলের কমিটিতে কোনো স্থান নেই। এ বিষয়ে কোনো আপস নেই, যতই প্রভাবশালী হোক না কেন।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জ উপজেলা বিএনপির প্রথম সভায় জিকে গউছ আওয়ামী দোসরদের কমিটিতে স্থান নেই

আপডেট সময় ০৭:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫