ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে?

ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা,ডিসি-এসপি-ইউএনও কমিটির ক্ষমতা বাতিল

বাংলার খবর ডেস্ক ঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র স্থাপনের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার ইনচার্জ (ওসি) সমন্বয়ে গঠিত পূর্বের কমিটি বিলুপ্ত করে এককভাবে নির্বাচন কর্মকর্তাদের অধীনে ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) এ সংক্রান্ত নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করেছে ইসি। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মহানগর, জেলা, উপজেলা বা থানার প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের কোনো ধরনের অংশগ্রহণ ছাড়াই শুধুমাত্র নির্বাচন কমিশনের মনোনীত কর্মকর্তারাই ভোটকেন্দ্র স্থাপন ও পুনর্বিন্যাসের দায়িত্ব পালন করবেন।

২০২৩ সালের নীতিমালায় জেলা পর্যায়ে ডিসি-এসপিদের নেতৃত্বে একটি কমিটি গঠনের মাধ্যমে ভোটকেন্দ্র নির্ধারণ করা হতো। কিন্তু সেই প্রক্রিয়ায় রাজনৈতিক পক্ষপাতিত্ব ও স্বচ্ছতার অভাব রয়েছে এমন অভিযোগ ওঠায় এবার সেই ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোটের জন্য আলাদা কক্ষ নির্ধারণের বিধানও এবার বাদ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ভোটকেন্দ্র স্থাপনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যাতে না পড়ে, সেই লক্ষ্যে নির্বাচন কর্মকর্তাদের হাতে একক ক্ষমতা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি সুষ্ঠু ভোটের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ

error:

ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা,ডিসি-এসপি-ইউএনও কমিটির ক্ষমতা বাতিল

আপডেট সময় ১১:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫