ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে?

সরকারি দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির উদ্যোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক | বাংলার খবর

সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ সৃষ্টি করতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসিফ মাহমুদ বলেন, “সরকারের অনেক দপ্তরে এমন কিছু পদ আছে যেখানে পূর্ণকালীন নিয়োগ প্রয়োজন হয় না। তাই আমরা সেসব পদে শিক্ষার্থীদের পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দিতে চাই। এতে সরকারের ব্যয় কমবে এবং শিক্ষার্থীদের জন্য সচ্ছলতা আসবে।”

তিনি জানান, এ বিষয়ে আলোচনা ও কার্যক্রম শুরু হয়েছে। কীভাবে এই নিয়োগ বাস্তবায়ন করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শনিবার (২৯ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উন্নত দেশের মতো আমরা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইমে নিয়োগ দিয়েছি। আগামী দিনে অন্যান্য সরকারি দপ্তরেও এ ধরণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং পড়ালেখার পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করা।”

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা সরকারি দপ্তরে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আর্থিকভাবে সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলার খবর | শিক্ষার্থীদের পাশে থাকি, উন্নয়নের গল্প বলি

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ

error:

সরকারি দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির উদ্যোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৬:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫