ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

ঐতিহাসিক পরিবর্তনের বার্তা নিয়ে ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী মাসে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন, যা দেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের পথে এক নতুন ধাপ বলে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাতে চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, রোহিঙ্গা সংকট ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হয়।

ইউনূস বলেন, দীর্ঘদিন পর তরুণ ভোটাররা বাস্তব ও স্বাধীন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, যা হবে একটি আশাব্যঞ্জক উৎসব। অস্ট্রেলিয়ার অনলাইন ভিসা কার্যক্রম চালু করায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, বর্তমানে সে দেশে ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি থাকেন, যার মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী। তিনি অস্ট্রেলিয়াকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি স্কলারশিপ দিতে আহ্বান জানান।

অস্ট্রেলিয়া রোহিঙ্গাদের জন্য ৫৫৩.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা দিয়েছে এবং নিরাপদ প্রত্যাবাসনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান। হাইকমিশনার রাইল এ সময় নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ২০ লাখ ডলারের অনুদান ও ৫ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের কথাও তুলে ধরেন। সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

ঐতিহাসিক পরিবর্তনের বার্তা নিয়ে ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা প্রধান উপদেষ্টার

আপডেট সময় ১০:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫