ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্ত্রীর লাশ গুম করে ছেলেকে নিয়ে খোঁজাখুঁজি করেন মমিন

কুমিল্লার চৌদ্দগ্রামে ধনুসাড়া গ্রামে সাহিদা বেগম নামে বৃদ্ধাকে হত্যা করেন তাঁর স্বামী আবদুল মমিন। তিনি ধনুসাড়া জামে মসজিদের ইমাম। গত ৩ ফেব্রুয়ারি ভোর রাতে স্ত্রীকে হত্যা করে লাশটি কাঁধে করে নিয়ে বাড়ির একটি সেপটিক ট্যাঙ্কের ভেতর গুম করে রাখেন। এর পর গোসল করে ফজরের নামাজের ইমামতি করতে মসজিদে চলে যান। তাঁকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

ওসি হিলাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ইমাম পুলিশকে জানিয়েছে, ওইদিন রাতে মমিন তাঁর স্ত্রী সাহিদা বেগমকে মায়ের সঙ্গে খারাপ আচরণের কথা জিজ্ঞাসা করেন। এতে সাহিদা বেগম গালমন্দ শুরু করেন। মমিন বিরক্ত হয়ে বালিশ চাপা দিয়ে তাঁর স্ত্রীকে হত্যা করেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে স্ত্রীর লাশ কাঁধে করে বাড়ির পাশে সেপটিক ট্যাঙ্কের ভেতরে রেখে ঢাকনা লাগিয়ে দেন। লাশ নিয়ে যাওয়ার সময় সাহিদা বেগমের পেটিকোটটি তাঁর শরীর থেকে পড়ে যায়। লাশ সেপটিক ট্যাঙ্কে রেখে বাড়ির নলকূপ গোসল করে ভোর ৫টায় আবদুল মমিন মসজিদে চলে যান। মসজিদ থেকে এসে তাঁর ছেলেকে ফোন করে বলেন, তাঁর মাকে পাওয়া যাচ্ছে না। পরে সকাল সাড়ে ৭টার দিকে লাশটি খুঁজে পান তারা। লাশ খোঁজার সময় আবদুল মমিন সবার সঙ্গেই ছিলেন। তাই তাঁকে কেউ সন্দেহ করেনি।
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

error:

স্ত্রীর লাশ গুম করে ছেলেকে নিয়ে খোঁজাখুঁজি করেন মমিন

আপডেট সময় ০২:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫