ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

কুলাউড়ায় যোগদানের নির্দেশ পেলেন চুনারুঘাটের শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা

আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট প্রতিনিধি:

চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাকে আগামী রোববারের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মুজিব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, বদলির আদেশের পরও তিনি দীর্ঘ সময় কর্মস্থলে যোগদান করেননি। স্থানীয় সূত্রের দাবি, এ কারণে চুনারুঘাট উপজেলার শিক্ষা কার্যক্রমে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়।

স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, নাজনীন সুলতানার বিরুদ্ধে অতীতে বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আন্দোলন হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়েও বিভাগীয় পর্যায়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে নাজনীন সুলতানার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত বা বিচারিক সিদ্ধান্ত সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল চুনারুঘাট উপজেলায় দ্রুত একজন দায়িত্বশীল ও দক্ষ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

কুলাউড়ায় যোগদানের নির্দেশ পেলেন চুনারুঘাটের শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা

আপডেট সময় ০৬:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬