
আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মালের সি-বিল্ডিংয়ের মিলনায়তনে মালদ্বীপ যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। যুবনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবনেতা আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, মো. ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও মনির হোসেন, ক্রীড়া সম্পাদক মামুন, যুবনেতা মাহাবুব আলম, আবু জাহের ও আবু আহমেদ সেলিম। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বক্তারা যুবদলের ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও দলের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন।
প্রবাসীদের উদ্দেশে তিনি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে বিদেশের মাটিতে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অনুরোধ করেন, যাতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়।
আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলার খবর ডেস্ক : 




















