
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন শেষে তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসরে যান।
বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. ফজলে রাব্বির সভাপতিত্বে এবং মলয় চন্দ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক মাহমুব আলম কামাল, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালনকারী প্রধান শিক্ষক ফজলুল করিম ১৯৯৫ সালের ২৫ অক্টোবর বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিদায় সংবর্ধনায় সহকর্মীরা তাঁর কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
বাংলার খবর ডেস্ক : 



















