ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর চেয়ারম্যান, পিকেএসএফের পরিচালক ও সাংবাদিক সালেহ উদ্দিন। শুক্রবার সকালে উপজেলার চন্ডিছড়া চা বাগানের এনটিসি কোম্পানির বাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়।

চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমানের সভাপতিত্বে এবং আদিবাসী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি পলাশ হাজংয়ের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ উদ্দিন।

এ সময় সাংবাদিক চন্দন কুমার ব্রাহ্মণ, সৈয়দ শামীম, শিক্ষক দিলীপ সাংমা, স্বপন মন্ডা, শ্যামল মুন্ডা, অলিল ভৌমিক, সুবীর তন্তবায়, নিপেন্দ্র দাশ, প্রবাট উরাং, নাড়ু রাম, হরলাল মুদি, দুর্লভ মৃধাসহ বিভিন্ন শ্রমিক নেতা ও আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসনসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় চা বাগানের শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করছেন।

প্রতিনিধিরা আরও জানান, তাদের ন্যায্য দাবি আদায় এবং চা বাগান শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিগগিরই চুনারুঘাটে একটি বৃহৎ ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ উদ্দিন বলেন, চা শিল্পকে কৃষি শিল্পে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে চা পাতার ন্যায্য মূল্য এবং চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতেও তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক দুর্নীতির কারণে দেশের চা শিল্প আজ সংকটের মুখে পড়েছে। এ সংকট থেকে উত্তরণে বর্তমান সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সালেহ উদ্দিন বলেন, চা শ্রমিকদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস রয়েছে। চা বাগান রক্ষা এবং শ্রমের ন্যায্য মূল্য আদায়ের জন্য প্রয়োজন হলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে একটি সংগ্রাম কমিটি গঠন এবং প্রয়োজন হলে রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচি পালনেরও আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে

error:

চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন

আপডেট সময় ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬