ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

শুধু পাঠ্যবইয়ের পাঠদান নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, পুষ্টি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসচেতনতা এবং হাতে-কলমে শেখার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক শিক্ষার এমন বহুমাত্রিক কার্যক্রম সরেজমিনে দেখতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী প্রথম শ্রেণির বাংলা পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, পাঠ্যবিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের শিখন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শ্রেণিকক্ষে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পাঠদানের পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।

পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল বিতরণ এবং খাবার সংরক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। বিদ্যালয়ে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার পাশাপাশি খাবারের মান, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার বিষয়েও অবগত হন তিনি।

বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষায় পাঠদানের পাশাপাশি পুষ্টি ও স্বাস্থ্যসেবার সমন্বিত পরিবেশ গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম শিশুদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং সার্বিক বিকাশে কীভাবে ভূমিকা রাখতে পারে, তা সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ হয়।

প্রতিমন্ত্রীর এ পরিদর্শনকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিদলের উপস্থিতি প্রাথমিক শিক্ষায় পুষ্টি ও খাদ্যনিরাপত্তা কার্যক্রমের গুরুত্বকেও সামনে নিয়ে আসে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

error:

আপডেট সময় ০৩:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬