ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

বিজিবি-বিএসএফ ও খোয়াই পুলিশের সমন্বয়ে খোয়াই নদী থেকে উদ্ধার ভারতীয় গাভী ফেরত

আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট প্রতিনিধি :

চুনারুঘাট সীমান্তবর্তী খোয়াই নদীতে ভেসে আসা একটি ভারতীয় গাভী বিজিবি, বিএসএফ ও ভারতের খোয়াই থানা পুলিশের যৌথ সমন্বয়ে উদ্ধার করে মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে খোয়াই নদীতে একটি গবাদি পশু ভাসমান অবস্থায় বাংলাদেশের দিকে চলে আসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানতে পেরে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ ধন সরকার তাৎক্ষণিকভাবে বিএসএফকে অবহিত করেন।

পরে বিএসএফ কর্তৃপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে জরুরি যোগাযোগ করে। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত উদ্ধার অভিযানের ব্যবস্থা নেন।

খোয়াই থানা পুলিশ, বিএসএফ ও বিজিবির সমন্বিত তৎপরতায় শেষ পর্যন্ত খোয়াই নদী থেকে গবাদি পশুটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাভীটি তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

গবাদি পশুটি ফিরে পেয়ে মালিক স্বস্তি প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় এমন মানবিক ও সমন্বিত উদ্যোগ দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত।

উল্লেখ্য, কয়েকদিন আগেও খোয়াই নদীপথ ব্যবহার করে বাংলাদেশে পাচার হওয়া একটি দামী মোটরসাইকেল খোয়াই থানা পুলিশ, বিএসএফ ও বিজিবির যৌথ অভিযানে উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছিল।

স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্তে এ ধরনের দ্রুত সমন্বয় ও সহযোগিতা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

বিজিবি-বিএসএফ ও খোয়াই পুলিশের সমন্বয়ে খোয়াই নদী থেকে উদ্ধার ভারতীয় গাভী ফেরত

আপডেট সময় ০৩:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬