ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

চুনারুঘাটে চন্ডিছড়া মাজারে জমে উঠেছে মৌসুমি কাঠালের হাঁট

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মাজারের সামনে জমে উঠেছে মৌসুমি কাঠালের হাঁট। প্রতিদিন ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকার ও ব্যবসায়ীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।

স্থানীয় বাগান মালিক ও কৃষকেরা তাদের উৎপাদিত কাঠাল নিয়ে আসছেন এই হাঁটে। সেখান থেকেই ট্রাক ও পিকআপভর্তি কাঠাল যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

স্থানীয়দের মতে, মৌসুমের শুরুতেই কাঠালের ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলায় এখানকার সুস্বাদু ও রসালো কাঠালের ব্যাপক চাহিদা রয়েছে।

প্রতিদিন হাজার হাজার কাঠাল কেনাবেচা হওয়ায় এলাকায় তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য। শ্রমিক, পরিবহন চালক ও ছোট ব্যবসায়ীরাও এ হাঁটকে কেন্দ্র করে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন।

কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে এবার কাঠালের উৎপাদনও তুলনামূলক বেশি হয়েছে। ফলে মৌসুমজুড়ে ভালো বেচাকেনার আশা করছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

চুনারুঘাটে চন্ডিছড়া মাজারে জমে উঠেছে মৌসুমি কাঠালের হাঁট

আপডেট সময় ০৩:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬