ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চুনারুঘাটে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের আমতলী এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে বন বিভাগের কর্মীরা বানরটি উদ্ধার করেন। জানা যায়, পথ হারিয়ে বন থেকে লোকালয়ে ঢুকে পড়া বানরটিকে স্থানীয়রা আটক করে সাতছড়ি রেঞ্জে খবর দেন। পরে বন বিভাগের কর্মী সুমন বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বানরটি উদ্ধার করেন।

উদ্ধার করা বানরটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ মাস, অর্থাৎ এটি একটি বাচ্চা বানর।

লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর লাল তালিকায় এ প্রাণীটিকে ‘বিপন্ন’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এর বিলুপ্তির ঝুঁকির ইঙ্গিত বহন করে। নিশাচর এই প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলে দেখা যায়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান, বাংলাদেশে লজ্জাবতী বানর খুবই বিরল। দেখতে আকর্ষণীয় এই প্রাণীটি সাধারণত পোকামাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে। উদ্ধার করা বানরটিকে শিগগিরই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী আব্দুল জাহির মিয়া বলেন, ছোট আকৃতির এই সুন্দর প্রাণীটি গাছের ডালে বসবাস করে। ধারণা করা হচ্ছে, দল থেকে বিচ্ছিন্ন হয়ে পথ ভুলে এটি লোকালয়ে চলে আসে। এটি একটি নিশাচর প্রাণী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ

error:

চুনারুঘাটে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

আপডেট সময় ০৭:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬